অরিত্র ঘোষ, বীরভূম
করোনা আতঙ্কে সমগ্র দেশ জুড়ে চলছে লকডাউন, বাদ পড়েনি জেলা গুলি। এরই মধ্যে চলছে খাবার এর সংকট, আবার জেলা তে শুরু হয়েছে জীবনদায়ী এবং নিত্য প্রয়োজনীয় ওষুধের সংকট।
বীরভূম জেলার অন্যতম শহর সিউড়ি, যা জেলার সদর হিসেবে চিহ্নিত। সেখানে গত কয়েকদিন ধরে শুরু হয়েছে ওষুধের সংকট। মিলেছে না প্রেসার, সুগার ইত্যাদি ক্রোনিক রোগের ওষুধ, এছাড়াও দুষ্প্রাপ্য হয়ে পড়ছে গ্যাস-অম্বল, জ্বর, কাশি এসবের ওষুধও।
নামপ্রকাশে অনিচ্ছুক সিউড়ি শহরের এক ওষুধ দোকানের মালিক জানিয়েছেন-' পরিবহন ব্যবস্থা বন্ধের ফলে আমরা আমাদের ওষুধের জোগান করতে পারছিনা, জেলার আরও দুটি মহকুমা থেকেও আমাদের ওষুধ এর সরবরাহ হত কিন্তু পরিবহন ব্যবস্থা বন্ধের ফলে বোলপুর বা রামপুরহাট কোনো জায়গা থেকেই আমরা ওষুধ আনতে পারছিনা।

