না ___
দেখতে চাই না,
পৃথিবীর ক্ষয়___
'পচনের' জয় !
কেউই চাই- না___
আজ এ -সময়;
মানব-----
জাতির প্রলয় !
_____________
দেখতে চাই ___
দুটো- পাতা আর,
একখানা ফুল !
রোদে রাঙা ভোর___
প্রকাশে ব্যাকুল !
দুইটি পাখির ___
একখানা নীড় !
একটা সাগর___
অনেক নদীর !
_____________
দেখতে চাই ,
পরমহংসের___
"যতো_
মত ততো- পথ"!
নিমাই- প্রভুর __
বাহুর শপথ !
আঁধারে একা __
খলিফা- ওমর;
উপোসী- শিশুর
সেবায় বিভোর !
____________
আমরা___
দেখতে চাই ,
কে -আছো দেখাও !
আমাদের জ্বর ___
ভালো করে দাও !
।।সমাপ্ত।।
