রক্তদান উৎসব পালিত হল ভেমুয়া অনুশীলন সমিতির পরিচালনা ও উদ্যোগে, মেদিনীপুর Blood Bank এর সহায়তায়।
চতুর্দশ বর্ষে পা দিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম ভেমুয়াতে।
দোল উৎসব উপলক্ষে চারদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের অঙ্গ হিসেবে এখানে গত কয়েক বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করেন উদ্যোক্তারা।
এই রক্তদান শিবির পরিণত হয় রক্তদান উৎসবে।


