করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে জেলায়।




মালদা, ১৬ মার্চ-

করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে জেলায়। আতঙ্কে এসে ভর্তি হচ্ছেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রোগীর চাপ দেখে তড়িঘড়ি আইসোলেশন ওয়ার্ড খোলা হল। সোমবার ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ডটি সাজানোর কাজ শুরু হয়। 

শয্যাগুলি ওয়ার্ডে নিয়ে গিয়ে সাজিয়ে তোলা হয়। মেডিক্যাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে যে ৪ জন করোনা সন্দেহে ভর্তি করা হয়েছিল, রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

 কেরল থেকে মালদায় আসার পর অসুস্থতা দেখা যায় তাঁদের মধ্যে। তড়িঘড়ি তাঁদের বিভিন্ন ব্লক থেকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যালে। জানা গেছে, ওই ৪ জনের মধ্যে ২ জন রয়েছেন ইংলিশবাজার থানা এলাকার। বাকিরা রতুয়া ও চাঁচল থানা এলাকার। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, করোনা সন্দেহে ভর্তি হওয়া রোগীদের রক্তের নমুনা কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 
১ জনের ডেঙ্গি সন্দেহ করা হয়েছে, তাঁরা রক্তের নমুনা নিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। রাতের দিকে তাঁরা সুস্থ হয়ে উঠলে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। এদিন নতুন সুপার স্পেশালিটি বিভাগের নীচ তলায় ৫০ শয্যার এই আইসোলেশন ওয়ার্ডটি সাজিয়ে তোলা হয়। তার মধ্যে ১৫টি মহিলাদের, বাকি ৩৫টি পুরুষদের। একেকটি শয্যার দূরত্ব ৩ ফিট করে রাখা হয়েছে। যাতে সহজে অন্যরা আক্রান্ত হতে না পারেন, সে-‌দিকটাও দেখা হচ্ছে। মালদা মেডিক্যালের এমএসভিপি অমিত দাঁ বলেন,‘‌আমরা ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুতের কাজ এ দিন থেকে শুরু হয়েছে। গোটা জেলা জুড়ে করোনা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। ব্লক হাসপাতালগুলি সন্দেহজনক রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে মালদা মেডিক্যালে। 

ফলে এখানে চাপ বাড়ছে দেখে আইসোলেশন ওয়ার্ডটি খোলা হয়েছে। এখানে শুধুমাত্র করোনা সন্দেহজনকদের ভর্তি রাখা হবে।’‌ সন্দেহজনক ভর্তি হওয়া ওই ৪ রোগী সম্পর্কে এমএসভিপি বলেন,‘‌এক জনের আগে থেকেই শ্বাসকষ্ট রয়েছে।

 ফলে খানিকটা অসু্স্থ হয়ে পড়েছে। আরেক জন ডেঙ্গি সন্দেহ করা হয়েছে। ৪ জনেরই রক্তের নমুনা কলকাতায় পাঠানো হয়েছে।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...