করোনা ভাইরাসের সংক্রমণ রোখার জন্য সরকার গোটা দেশে লকডাউন করেছে।সাধারণত বেশিরভাগ মানুষ এখন বাড়ির বাইরে বেরোচ্ছেন না।
পাশাপাশি এই সময় বিভিন্ন ক্লাব বা স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করেন।কিন্তু দেশে সাম্প্রতিক পরিস্থিতির জন্য সেগুলি বন্ধ হয়ে গিয়েছে।
কিন্তু বিভিন্ন চিকিত্সাকেন্দ্রে ভর্তি রোগীদের অনেকেরই রক্তের প্রয়োজন।রক্তদান শিবির অনুষ্ঠিত না হওয়ায় ব্ল্যাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল পড়েছে।
রক্তের জন্য বিভিন্ন রুগির ও তাঁদের পরিজনদের অবস্থা কাহিল।
সেই পরিস্থিতিতে হাওড়ার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হল রক্তদান শিবির।
প্রসেনজিৎ পাত্র,নব কুমার পাত্র,বিশ্বজিৎ পাল,মৃদুল পাল,জয়িতা কুন্ডু কুঁতি,
হাসপাতাল সূত্রে খবর , দু তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সোমবার এখানে রক্তদান করেন।এটা একটা ভাল উদ্যোগ বলেই মনে করছেন সকলে।






