সৌগত মন্ডল( রামপুরহাট-বীরভূম)।
বর্তমানে সারাদেশে মানুষে মানুষে যে ধর্মীয় ভেদাভেদের একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে সেটি কে প্রতিহত করতে এবং নিজের দেশ তথা জেলা এবং শহরকে সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতিতে বেঁধে রাখতে আজ বীরভূমের সাঁইথিয়া শহরের পথ প্রসদর্শক এর অভিনব উদ্যোগ নিয়েছিলো, তা হচ্ছে এই অকাল রাখি বন্ধন।
তারা পথ চলতি মানুষকে রাখি পড়িয়ে একটা সম্প্রতির বার্তা ছড়িয়ে দেন এদিন। সাঁইথিয়ার চারতলা মোড়ে প্রায় ঘন্টা খানেক ধরে এই অনুষ্ঠানটি চলে সকাল ১১ টা থেকে, প্রায় একশো জন যুবক-যুবতী এতে অংশগ্রহণ করেন।
সংস্থার পক্ষ থেকে আকাশ মন্ডল ও সাদ্দাম সেখ বলেন ভগবান রাম যেমন রাবণকে বধ করার জন্য অকালবোধন করে মা দুর্গাকে পুজো করেছিলেন এবং দুষ্ট ক্ষমতা কে বধ করেছিলেন সেই রকমই এইযে ভেদাভেদের দুষ্ট ক্ষমতা ভেদাভেদের অন্ধকার তাকে আমরা রবীন্দ্রনাথের পথে গিয়ে রাখি বন্ধন এর মাধ্যমে মানুষে মানুষের ভাতৃত্বের বন্ধন অটুট করলাম আর তাই এটা অকাল রাখি বন্ধন।
আজ আমার মানুষকে একটা বার্তা দিলাম যে আমরা সবাই এক আমরা মানুষ তাই আমাদের মধ্যে যেন কেউ কোন ভেদাভেদর চক্রান্ত করতে না পারে এবং আমরা এক হয়ে যেন সম্প্রীতি রক্ষা করতে পারি এই দেশের ঐতিহ্য রক্ষা করতে পারি।।

