হাওড়া ,শ্যামপুর ,অনন্তপুর,,,
বাবু হক,,,,
হাওড়া জেলার শ্যামপুর থানার অনন্তপুরে আলহাজ্ব মাওলানা জনাব আইয়ুব আলী খান অনন্তপুরীর পরিচালনায় ও অনন্তপুর খানকা চিশতীয়া এমদাদীয়া হালিমীয়ায় , আঠাশ তম বার্ষিক মজলিস আজকে পয়লা মার্চ রবিবার সকাল আট্টা থেকে আসর বিকাল পর্যন্ত অনুষ্ঠান হয়।
বিভিন্ন স্থানের ভক্ত শিষ্য মুরিদান মেহমান ও দর্শনার্থীরা উপস্হিত ছিলেন। আলহাজ্ব, মাওলানা, হাফেজ, কারি বিভিন্ন আলেম ওলামা মাশায়েখ ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ ও হাদীছ শরীফ থেকে, ওলী, আউলীয়া, ফকির,দরবেশ, পীর সাহেবের অলৌকিক ক্ষমতা ও ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।
সত্য কথা বলা, সত্য পথে চলা, সকলের সাথে স্বদব্যাবহার করা, সকলে মিলে মিশে থাকা, দরিদ্র মানুষদের সাহায্য ও সহযোগিতা করা , আল্লাহ পাক ও ইসলাম ধর্মের প্রবক্তা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান মহৎ কর্মময় জীবনের অংশ বিশেষ আলোচনা করা হয়।
খাশ জিকিরের মজলিস দিয়ে শুরু ও শেষ হবে বলে জানা যায়। উপস্থিত সকলকে তাবারুক শিন্নি দেওয়া হয়। ধর্ম আলোচনায় অংশ নেন মওলানা রেজাউল করিম মাজাহেরী, ইদ্রিস কাশেমী, হাবিবুর রহমান, আবুল কালাম প্রমুখ।
বিশ্বের সকলের জন্য শিক্ষা সুখ শান্তি সমৃদ্ধি মঙ্গল সুস্থতা কামনা করা হয়।


