বাংলার গর্ব মমতা প্রচারকে সামনে রেখে বিধানসভার কর্মীদের নিয়ে

দক্ষিণ দিনাজপুর ৭ মার্চ;বাংলার গর্ব মমতা প্রচারকে সামনে রেখে বিধানসভার কর্মীদের নিয়ে 
তৃণমূলের কর্মী সম্মেলন করা হয়,কর্মী সম্মেলন শেষে সাংবাদিক সম্মেলন করা হয় শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি বিবেকানন্দ কমিউনিটি হলে।




 দিদিকে বল প্রচার সার্থক রূপ পাবার পরেই বাংলার গর্ব মমতা প্রচারে এবার তৃণমূলের নেতাকর্মীরা  একত্রিত হয়ে  ৭৫ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে। 

এদিনের কর্মী সম্মেলনে কুশমন্ডি বিধানসভা ক্ষেত্রের কো-অর্ডিনেটর সহ বহু তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।


            বেশ কয়েক মাস আগে লাগাতার 
 দিদিকে বল কর্মসূচি পালন করেন তৃণমূল কংগ্রেস । দিদিকে বল কর্মসূচি সার্থক রূপ পেয়েছে বলে দাবি তৃণমূলের। দিদিকে বল প্রচারের পর এবার আগামী নির্বাচনকে পাখির চোখ করে বাংলার গর্ব মমতা প্রচারে নামলেন  তৃণমূল নেতৃত্বরা।




 ৭৫ দিন ধরে বিভিন্ন প্রচার ও একাধিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা তিনটি পর্যায়ে সম্পন্ন করা হবে। সারা রাজ্যের ২৯৪ টি বিধান সভার পাশাপাশি শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি বিবেকানন্দ কমিউনিটি হলে বিধানসভার তৃণমূল কর্মীদের নিয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভা ক্ষেত্রের কো-অর্ডিনেটর তথা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অম্বরিশ সরকার, জেলা কমিটির সহ-সভাপতি রিতেশ জোয়াদ্দার, জেলা কমিটির এডভাইজার কেশব জসি, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুকুমার মহন্ত,কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের যুগ্ম কনভেনার রেখা রায় সহ গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে একাধিক সংগঠনের তৃণমূল তৃণমূল নেতৃত্ব রা।
ন্ত

তৃণমূলের কর্মী সম্মেলনের শেষে এদিন সাংবাদিক সম্মেলন করে কুশমন্ডি বিধানসভা ক্ষেত্রের কো-অর্ডিনেটর তথা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অম্বরিশ সরকার জানিয়েছেন, দিদিকে বল কর্মসূচি সার্থক রূপ পেয়েছে, বাংলার গর্ব মমতা এই প্রচার কে সামনে রেখে ৭৫ দিন ধরে আমরা বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করব ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...