অরিত্র ঘোষ, বোলপুর ,
কর্মব্যস্ত জীবনের মধ্যে থাকতে থাকতে মানুষ যেন ভুলেই গিয়েছে স্বাস্থ্য সচেতনতা, খেই হারিয়েছে শারীরিক কসরতের।
কর্মব্যস্ত মানুষকে স্বাস্থ্য ও শারীরিক দিক থেকে সচেতন করার লক্ষ্যে বোলপুর প্যান্সটেকিং ক্যারাটে গ্রূপের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল একদিনের ফিট মেলা।
যোগাসন, তাইচি, সহজ যোগ ব্যায়াম ইত্যাদির মত কিছু শারীরিক কসরত ছাড়াও ছিল জুম্বা ড্যান্স, এবং বিশেষ আকর্ষণ ছিল চীনের লায়ন ড্যান্স, যা বোলপুরের বুকে প্রথম বার মানুষের মন ছুঁয়ে গিয়েছে।
উপস্থিত ছিলেন গ্লোবাল ওয়েলেন্স ডে এর অ্যাম্বাসেডর রাম চ্যাটার্জি, বিখ্যাত তাইচি মাস্টার জেমস লিও এবং বিখ্যাত জুম্বা ড্যান্স ট্রেনার শতরূপা মোহন্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী তথা বীরভূম ভলান্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক, রোটারি ক্লাবের সম্পাদক অরিন্দম দত্ত, সমাজ কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিষেক দত্ত সহ বিশিষ্টরা। প্রায় ৫০০ জনের বেশি মানুষকে নিয়ে রবিবাসরিও সকালে মানুষকে নিয়ে এক অভিনব মেলার আয়োজন করে প্যান্সটেকিং ক্যারাটে গ্রূপ।
বোলপুর মাটিতে প্রথম বার এই ফিট মেলাকে সাফল্যমন্ডিত করতে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মত।



