বোরো ধান চাষের মুখে বোরো বাঁধ ভেঙে যাওয়ায়, ব্যাপক ক্ষতির মুখে খানাকুল ২নম্বর ব্লকের ধান চাষীদের পাশাপাশি হাওড়া জেলার একাংশের চাষীরা।
ক্ষোভে ফুঁসছেন চাষী মহল।
খানাকুলের শসাপোতায় মঙ্গলবার রাতে ভেঙে গেল বোরো বাঁধ।
জানা গিয়েছে প্রায় 25 লক্ষ টাকা ব্যায়ে খানাকুলের মাড়োখানা পঞ্চায়েতের শসাপোতা এলাকায় চাষীদের স্বার্থে বোরো বাঁধ তৈরি করা হয়।
কিন্তু হঠাৎ করে বোরো ধান চাষের মুখে বোরো বাঁধ ভেঙে যাওয়ায় চাষিদের মাথায় হাত।
চাষীদের অভিযোগ খাতায় কলমে কাজ সম্পন্ন হয়েছে বলে দেখানো হয়।
কিন্তু বাস্তবে যে, দায়সারা কাজ হয়েছে।
তা না হলে ১মাসের মাথায় কিভাবে বোরো বাঁধ ভেঙে যেতে পারে।
এ বিষয়ে মাড়োখানা পঞ্চায়েতের প্রধান হাবুল চন্দ্র মণ্ডল বলেন খানাকুল ২নম্বর ব্লকে মোট ৪টি বোরো বাঁধ রয়েছে।
আগে পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে হত। এখন জেলা পরিষদ করছে।
কিন্তু বাঁধ মজবুত ভাবে তৈরি না হওয়ায়, বাঁধ ভেঙে গেছে। কেবল মাটি দিয়ে বাঁধ তৈরি হয়েছে।
ওপর দিকে হুগলী জেলা পরিষদের কর্মদক্ষ বলেন, ষড়যন্ত্র করে বাঁধভাঙ্গা হয়েছে।
ইঞ্জিনিয়ার দিয়ে তদন্ত করে দেখা হবে।
আতঙ্কিত হওয়ার কিছুই নেই। চাষীদের স্বার্থে বাঁধ তৈরি করা হবে।_




