সারা বাংলা লিটিল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হলো,




হাওড়া জেলার বাগনান থানার বাঙ্গালপুরে , বিদ্যাসাগরের দুই শত তম জন্মবার্ষিকী উপলক্ষে ও অমর একুশে স্মরণে, বাঙ্গালপুর মহিলা বিকাশ কেন্দ্রের সহযোগিতায় ও লিখতে পড়তে শেখান ও সাহিত্যসেবক এর উদ্যোগে, রবিবার তেইশ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে সারা বাংলা লিটিল ম্যাগাজিন মেলা,স্তোত্রপাঠ, উদ্বোধনী সঙ্গীত, বিদ্যাসাগরের ও এক কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নিরাবতা পালন করা হয়, 




অতিথিদের বক্তব্য, পাঁচটি গ্রন্থ প্রকাশ করা হয়, সাহিত্যিসেবক সম্মাননা ও লিটিল ম্যাগাজিন সম্মান, গ্রন্থ সমালোচনা, সম্পাদকের কথা, স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, অনুষ্ঠান পরিচালনা করেন আমীরুল ইসলাম চৌধুরী,প্রণবেন্দু বিশ্বাস প্রমুখ। কয়েক শতাধিক পত্র পত্রিকা গ্রন্থ সারা বাংলা লিটিল ম্যাগাজিন মেলায় দেখা ও সংগ্রহ করতে উৎসাহিদের যথেষ্ট আগ্ৰহ ছিল।




এদিনে যেসকল গ্রন্থ প্রকাশিত হয়েছে সাহিত্যিসেবক কলকাতা বইমেলায় সংখ্যা, লাঞ্ছিত গোলাপ নাট্য সংকলন মৈত্রেয়ী ব্যানার্জি, সবুজ পাতা ছড়ার খাতা ছড়াগ্রন্হ পূর্ণেন্দু শেখর চক্রবর্তী,মনের ঘর কাব্যগ্রন্থ চৈত্তিক সমীর কুমার ঘোষ, গল্প মানুষের গল্প গ্রন্থ বাসুদেব চন্দ্র চন্দর। 

সাহিত্যসেবক সম্মান দুই হাজার কুড়ি দেওয়া হয় মৈত্রেয়ী ব্যানার্জি, পূর্ণেন্দু শেখর চক্রবর্তী, সমীর কুমার ঘোষ, বাসুদেব চন্দ্র চন্দ। লিটিল ম্যাগাজিন সম্মান প্রদান করা হয় আলেয়া র সম্পাদক মোহন লাল কাপড়ী, শ্যামল কুমার মিত্র, বিমল কুমার পাল।



স্তোত্রপাঠ করেন বীথিকা মহাপাত্র, সভাপতিত্ব করেন বাঙ্গালপুর মহিলা বিকাশ কেন্দ্রের পরামর্শদাতা ও প্রাক্তন শিক্ষক গোপাল ঘোষ। প্রাক্তন বিডিও সাহিত্য রসিক জয়দেব ঘড়া, ডঃ নিখিলেশ্বর মণ্ডল, ডাঃ সৌরেন্দু শেখর বিশ্বাস সহ আরো অনেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পর্যায়ক্রমে, বিদ্যাসাগরের আত্মজীবনী থেকে, সাহিত্যিচর্চা, সাংস্কৃতিক পরিমণ্ডল, সুস্থ সংস্কৃতিক পরিবেশ, গ্রন্থ, পত্র,পত্রিকা, লিটিল ম্যাগাজিনের অতীত বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সহ আলোচনা করা হয়। 



শতাধিক কবি সাহিত্যিক শিক্ষাবিদ, সমাজকর্মী, সাংস্কৃতিপ্রেমী, লেখক লেখিকা উপস্থিত ছিলেন ও পর পর তাদের সৃষ্টি তুলে ধরেন।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...