এনআরসির প্রতিবাদে টাউন তৃণমূল কংগ্রেসের তরফে পথসভা করা হল শুক্রবার

বাবাই সূত্রধর, 

দক্ষিণ দিনাজপুর,৭ ফেব্রুয়ারি; 




এনআরসির প্রতিবাদে টাউন তৃণমূল কংগ্রেসের তরফে পথসভা করা হল শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালিতলা এলাকায়। যেখানে বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের নেতা ও কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন। 

 শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালিতলা এলাকায় কেন্দ্র সরকারের এন আর সি ও সি এ এ বিরুদ্ধে সরব হয়ে এক পথসভার আয়োজন করা হয় টাউন তৃণমূল কংগ্রেস কমিটির তরফে।

আগামী পৌরসভা নির্বাচনে মানুষকে সঠিক সিদ্ধান্ত নেওয়া র কথা পথসভার মধ্য দিয়ে তৃণমূল নেতৃত্বরা জানিয়েছেন।এদিনের এই পথ সভায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস, গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের কনভেনার অশোক বর্ধন, গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের মহিলা কনভেনার শম্পা ঘোষ বিশ্বাস, চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব হালদার, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা বিশ্বাস, জেলা কিসান ক্ষেতমজুর সভাপতি আবু হায়দার আলী, সহ আরো অনেকেই। এবিষয়ে বিধায়ক গৌতম দাস জানিয়েছেন, কালিতলা এলাকায় এনআরসির বিরুদ্ধে আমাদের এই পথসভা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...