সীমাহীন দুর্নীতি এবং টোটো কেলেঙ্কারির প্রতিবাদে আন্দোলনে নামল বিজেপি পরিচালিত টোটো ইউনিয়ন।
এই মর্মে সোমবার সকালে গোটা মালদা শহরজুড়ে এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন সংগঠনের কর্মীরা। আন্দোলনে সামিল হয়েছিলেন জেলার শতাধিক টোটো চালক।
নেতৃত্ব দেন রাজ্য বিজেপির সম্পাদক শংকর মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি গোবিন্দ মন্ডল।
গোটা শহর জুড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার পর মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে জমায়েত হন টোটো চালকরা।
এরপর সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে জেলা শাসক এবং RTO নিকট একটি দাবি তুলে দেওয়া হয়।

