ঝোরহাট অঞ্চলে হাটগাছা 79 নম্বর বুথের সক্রিয় বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
সূত্রের খবর গতকাল শিব-দুর্গা পূজা উপলক্ষে ঝোড়ারহাট হাটগাছা অধিকারী পাড়ায় খিচুড়ি ভোগের আয়োজন ছিল, সেখানেই সন্ধ্যা থেকে শেখর মালিক (৪৪-৪৫ বছর)ছিল দীর্ঘক্ষন।
স্থানীয় সূত্রে খবর প্রায় রাত বারোটা নাগাদ খিচুড়ি খাওয়ার পর নিজের সাইকেল সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে কিছুটা খিচুড়িও নিয়ে যায় শেখর ।
আজ সকালে স্থানীয় মানুষের চোখে আসে মুখ ও মাথা থেঁতলানো শেখর মালিকের মৃতদেহ , যেখানে তার দেহ পড়ে রয়েছে ঠিক তার কয়েকশো মিটার দূরে সাইকেল পড়ে থাকতে দেখা যায় ।
ঝোরহাট 79 নম্বর বুথের সক্রিয় বিজেপি কর্মী ছিলেন শেখর মালিক গত কয়েকদিন ধরে এলাকায় সি এ এ ও এনআরসি সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করেছিলেন শেখর তার জন্য বেশ কয়েকবার শাসকদলের পক্ষ থেকে ধমকানি দেওয়া হয়েছিল তা উপেক্ষা না করেই প্রচার চালিয়ে যাচ্ছিলেন শেখর, তার জন্যই এই ঘটনা এমনটাই দাবি করছে বিজেপির পক্ষ থেকে ।
সাঁকরাইল থানা এফআইআর নিতে প্রথমে গড়িমসি করলেও পরে বিজেপির নেতৃত্বরা থানায় গেলে এফআই আর নেয়।
ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ আধীকারী তদন্ত করে দেখছে কিভাব খুন হলো এবং খুনের মোটিভ কী! এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

