অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন স্ত্রী।




মালদা,২৬ ফেব্রুয়ারি: 

বাড়ির সামনে থাকা জলের বালতিতে ছেলে হোঁচট খাওয়ায় স্ত্রীকে বকাবকি করেছিলেন স্বামী। অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের গাজলের চিনিদানা গ্রামে। 

পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন মৃতার আত্মীয় পরিজনেরা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রত্না পাঠক(২৮)। 





তাঁর স্বামী দীনেশ গ্যাসের ওভেন মেরামতের কাজ করেন। তাঁদের দুই ছেলে মেয়ে রয়েছে। এদিন সকালে ছেলে মেয়েদের স্কুলে রাখতে যাচ্ছিলেন দীনেশ। সেই সময় বাড়ির গেটে থাকা বালতিতে হোঁচট খায় দীনেশের ছেলে। 

এরজন্য স্ত্রীকে বকাবকি করেছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেন রত্না। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে।




 তবে সেই সময় হাসপাতালে কোন চিকিৎসক ছিলেন না বলে দাবি তাঁদের। সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 


ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা।‌ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...