দেগঙ্গার তেলিয়া ইকরা একাডেমির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ পদযাত্রা আয়োজন করা হয়।

বিশেষ প্রতিবেদন, 




 দেগঙ্গার তেলিয়া ইকরা একাডেমির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ পদযাত্রা আয়োজন করা হয়। 




পদযাত্রা ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকা রা পা মেলান উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট শিক্ষক ইউনুস আলি মল্লিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পাদক মহিউদ্দিন মন্ডল ডাইরেক্টর মিনাউল ইসলাম সহ-সভাপতি মাওলানা জামিরুল ইসলাম প্রধান শিক্ষিকা হলিমা খাতুন সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। 



পদযাত্রা টি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিদ্যাধরী নদীর পাশ দিয়ে এক কিলোমিটার পথ অতিক্রম করে পরে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে স্কুল এর ডাইরেক্টর মিনাউল ইসলাম বলেন আজ একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা মায়ের ভাষা কে বাঁচিয়ে রাখার জন্য যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাই এবং আমাদের এই ভাষা বাংলা ভাষার অবমাননা আমরা আমরা করতে দেব না আমাদের শপথ বাক্য পাঠ কি করতে হবে বাচ্চাদের ভিতরে একুশে ফেব্রুয়ারি দিনটি স্মরণ করিয়ে দেওয়ার জন্যই স্কুলের এই প্রয়াস বলে জানান তিনি।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...