আনুষ্ঠানিকভাবে পুরোহিত সন্তানদের উপনয়ন প্রদান করা হল পুরোহিত সমাজের ,




বাবাই সূত্রধর,

 দক্ষিণ দিনাজপুর,২৮ ফেব্রুয়ারি;


আনুষ্ঠানিকভাবে  পুরোহিত সন্তানদের উপনয়ন প্রদান করা হল পুরোহিত সমাজের একটি সংগঠনের তরফে। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ১২ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকায় সকাল থেকে হিন্দু রীতি নীতি মেনে যাগ-যজ্ঞ এর মধ্য দিয়ে এলাকার পুরোহিত সন্তানদের উপনয়ন প্রদান করা হয়।

 যেখানে গঙ্গারামপুর পৌরসভার উপ পৌর পিতা থেকে শুরু করে পুরোহিত সমাজ সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
               ব্রাহ্মণ বা   পুরোহিত সমাজের ধর্মীয় পূজার্চনার মধ্য দিয়ে সমাজকে অনুপ্রাণিত করে থাকে।সমাজে যে কোন পুজোয় হোক না কেন পুরোহিত ছাড়া দেব দেবীর পুজো যেন অসম্পূর্ণই থেকে যায়।


  গঙ্গারামপুর পুরোহিত সমাজ নামক  সংগঠনটি বেশ কয়েক মাস আগে গঙ্গারামপুর শহরের প্রায়  ১৭৬ জন পুরোহিত কে নিয়ে গড়ে ওঠে। শহর ও গ্রামাঞ্চল জুড়ে এখনো অনেক   পুরোহিত সন্তান রয়েছে যাদের উপনয়নের বয়স হয়ে গেলেও উপনয়ন গ্রহণ করা সম্ভব হয়নি, সেই সমস্ত  পুরোহিত সন্তানদের আনুষ্ঠানিকভাবে শুক্রবার গঙ্গারামপুর ১২ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকার জগন্নাথ মন্দিরের সামনে তাদের উপনয়ন প্রদান করেন গঙ্গারামপুর পুরোহিত সমাজের কর্মকর্তারা।


এদিন সকাল থেকে হিন্দু ধর্মের রীতিনীতি মেনে
অঙ্গ প্রাচ্চিত,অধিবাস , চুড়া করণ,সমাবর্তন এর মত একাধিক নিয়ম পালন করে, যাগযজ্ঞ মধ্য দিয়ে ১১জন  পুরোহিত সন্তানদের উপনয়ন প্রদান করা হয়।

যেখানে গঙ্গারামপুর পৌরসভার উপ পৌরপিতা রাকেশ পন্ডিত,গঙ্গারামপুর পুরোহিত সমাজ সংগঠনের সভাপতি কমলেশ চক্রবর্তী ,সহ সভাপতি শতদল গোস্বামী 
সম্পাদক সুব্রত চক্রবর্তী সহ সংগঠনের বহু সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।




অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন সংগঠনের কর্মকর্তারা।

এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার উপ পৌর পিতা রাকেশ পন্ডিত জানিয়েছেন, গঙ্গারামপুর পুরোহিত সমাজের কর্মকর্তারা গঙ্গারামপুর এর পুরোহিত সন্তানদের উপনয়ন দিলেন। তাদের এমন উদ্যোগকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে এলাকাবাসী অঘরনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, আজ আমাদের এলাকায় পুরোহিত সন্তানদের উপনয়ন দেওয়া হল। আমাদের খুব ভালো লাগছে এমন অনুষ্ঠানে থাকতে পেরে।




 এ বিষয়ে গঙ্গারামপুর পুরোহিত সমাজ সংগঠনের সভাপতি কমলেশ চক্রবর্তী জানিয়েছেন , একাধিক রীতিনীতি মেনে আজ আমরা গঙ্গারামপুরের প্রায় ১১ জন পুরোহিত সন্তানদের আমরা উপনয়ন প্রদান করলাম।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...