
- আজ 22 শে ফেব্রুয়ারি বিকাল তিনটায় বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ে এনআরসি এনপিআর সিএএ বিরোধী নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়।
মুখ্য আলোচক ছিলেন সারাবাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির সহ-সভাপতি মাননীয় জীবন দাস। তিনি বলেন,'আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন।
বিজেপি সরকার আজ জনগণের গলায় ফাঁস বসতে চাইছে। সরকার নাগরিকত্ব হরণকারী ও ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী এই কালাকানুন প্রত্যাহার না করলে মানুষ জীবন দিয়ে তা রুখবেই।
শিক্ষক হাফিজুর রহমান খান কে সভাপতি, শ্রীমন্ত ধাড়া ও সেখ আজাহার উদ্দিন কে যুগ্ম সম্পাদক, এবং সোমনাথ মান্না কোষাধ্যক্ষ করে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়।
উল্লেখ্য এন আর সি বিরোধী গান ও স্বরোচিত কবিতা কনভেনশন টিকে আরও সমৃদ্ধ ও প্রানবন্ত করে।
এই কমিটি হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব হরণের ও ধর্মীয় বিভাজনের চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রস্তাব গ্রহণ করেন।

