আন্তর্জাতিকমাতৃভাষা দিবস পালন বোলপুরে




অরিত্র ঘোষ, বোলপুর



একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে শহীদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস হিসাবে পরিচিত। 

বাঙালি মানুষের ভাষা আন্দোলনের  স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে আজকের এই দিনটি।  

১৯৫২ সালের আজকের দিনে  বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করা কিছু  ছাত্রদের ওপর পুলিশের  নির্মম গুলিবর্ষণে কয়েকজন তরুণ  ছাত্র শহীদ হন। 




তাদের মধ্যে অন্যতম হলো রফিক,জব্বার,শফিউল,সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।

 বোলপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে আজকের এই দিন টি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বোলপুরের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীরা। 

 অন্যদিকে বীরভূম জেলা প্রেস ক্লাবের উদ্যোগ্যে ও পালন করা হয় আজকের দিন টিকে। উপস্থিত ছিলেন - বিশ্বভারতীর অধ্যাপিকা সবুজকলি সেন, আইনবিদ মানবেন্দ্র ভৌমিক, বীরভূম জেলা ভোলেনটিয়ারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক নুরুল হক , বোলপুর সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিষেক দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা।




 অপরদিকে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনেও পালন করা হয় আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এছাড়াও ছিলেন বিশিষ্ট গায়িকা শাহানা বাজপেয়ী। 

'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি' গানের মধ্যে দিয়ে পালন করা হয় আজকের এই দিন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...