প্রয়াত অভিনেতা তাপস পাল



 নিউজ ডেস্ক: 

মঙ্গলবার ভোররাতে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রবাদপ্রতিম অভিনেতা তাপস পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। ছোটবেলা থেকেই অভিনয় জীবন শুরু করা এই অভিনেতা মাত্র ২২ বছর বয়সে ‘দাদার কীর্তি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে সবার নজরে আসেন। তারপর একের পরে এক হিট ছবি উপহার দেন দর্শকদের। ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’,’  ‘চোখের আলো’ প্রভৃতি ছবিগুলো দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রাখেন তিনি। ওই বছর এবং ২০০৬ সালে পরপর দুবার বিধানসভা নির্বাচনে জেতেন। তুমুল জনপ্রিয়তার জন্য তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হন। ২০০৯ এবং ২০১৪ সালে পরপর দুবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। তাঁর রাজনৈতিক কেরিয়ার ছিল ঈর্ষণীয়। তবে ২০১৬ সালের শেষদিকে রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন জেলে থাকার পর তিনি জামিন পান। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তাপস পাল। রাজনীতি থেকেও সন্ন্যাস নিয়েছিলেন। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার পরিজনরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...