হাওড়া, উলুবেড়িয়া বাজার পাড়া,,,
বাবু হক,,,,,,
হাওড়া জেলার উলুবেড়িয়া থানার উলুবেড়িয়া বাজার পাড়ায়, পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার অধীনে,দিশা টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি চলছে পুরোদমে বিউটিশিয়ান,মেকাপ অ্যার্টিষ্ট,সি সি টিভি, কম্পিউটার হার্ডওয়্যার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের অপেক্ষায়।
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে উৎকর্ষ বাংলায় , সরকারি সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ ও চাকরির সুযোগ সুবিধা রয়েছে বলে জানান ইনস্টিটিউটের প্রপাইটার স্বপন কুমার চক্রবর্তী আমাদের প্রতিনিধিকে।
ব্রাইডাল ফ্যাশন এন্ড ফটোগ্রাফিক মেকাপ অ্যার্টিষ্ট এ, শিক্ষা গত যোগ্যতা মাধ্যমিক পাস , বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর, ক্লাস প্রত্যহ চার ঘণ্টা ও ইনস্টলেশন টেকনিশিয়ান কম্পিউটিং এণ্ড পেরিফেরালস ,মেকাপ অ্যার্টিষ্ট ও সি সি টিভি ইনস্টলেশন টেকনিশিয়ান উচ্চ মাধ্যমিক পাস, বয়স ও সময় একই বলে জানা গেছে।
ছাত্রী ও ছাত্ররা তাদের উপস্থিতির উপর দিনপ্রতি পঞ্চাশ টাকা করে যাতায়াত ও টিফিন ভাতা পাবেন। পয়লা মার্চ রবিবার বিকেল তিনটায় ইনস্টিটিউট এর উদ্বোধন করবেন বিধায়ক পুলক রায়, এছাড়াও উপস্থিত থাকবেন বিধায়ক, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব ইদ্রিস আলী ও উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস প্রমুখ বলে জানিয়েছেন ইনস্টিটিউটের ইনচার্জ তুষার কান্তি মন্ডল।
এসম্পর্কে এলাকায় এলাকায় প্রচার অভিযান চলছে পুরোদমে, শুরু হয়েছে ভর্তি হওয়ার তোড়জোড় । এখন সাজো সাজো রব উঠেছে।




