সম্পত্তির লিখে নেওয়ার পর নিজেই জেঠার ওপর নিশংস ভাবে অত্যাচার ও মারধর করার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে,

রীতা ভট্টাচার্য, কালনা,




 সম্পত্তির লিখে নেওয়ার পর নিজেই জেঠার ওপর নিশংস ভাবে অত্যাচার ও মারধর করার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে,ঘটনাটি কালনার ডাঙ্গা পাড়া,জ্যাঠার উপর নৃশংস অত্যাচারের বিরুদ্ধে স্কুল শিক্ষক ভাইপো কে ঘিরে বিক্ষোভ ও মারধর করে এলাকাবাসীরা,

ঘটনাস্থলে কালনা থানা পুলিশ এসে আক্রান্ত বৃদ্ধকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্ত ভাইপোকে আটক করে পুলিশ,





 চার দেয়ালের ভেতর থেকে মাঝের মধ্যে ভেসে আসত যন্ত্রনার চিৎকার ও বাঁচার আকুতি,ঘরের ভিতরে কি ঘটছে তা জানা ছিল না বাইরের লোকেদের,কিন্তু যন্ত্রণা আক্রান্ত আকুতিতে বোঝা যেত যে ঘরের ভিতর চলছে একটা অমানবিক অত্যাচার,না না বহিরাগতরা কেউ নয়,

সম্পত্তির লিখিয়ে নেওয়ার পর নিজের ভাইপো জেঠুর উপর অমানবিক অত্যাচার করছে,নিয়োমিতো চলতো মারধর,এমনই ঘটনা চোখে পরলো স্থানীয়দের,কিন্তু প্রথমে তো পারিবারিক বিবাদের জন্য সকলে মেনে নিল আজ প্রকাশ হয়ে গেলো অমানবিক ও নৃশংস ঘটনার চিত্র,প্রাণ বাঁচাতে আক্রান্ত বৃদ্ধ বেরিয়ে এল ঘর থেকে দেখা গেল তার পায়ে অজস্র পোড়ার দাগ,তাকে রীতিমতো ধীরে ধীরে দগ্ধ করে এবং নিশংস ভাবে অত্যাচার করে প্রাণের মারার চেষ্টা করছিল তার ভাইপো,

এই ঘটনা প্রকাশ হওয়ার পরই উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা,স্কুল শিক্ষক ভাইপোকে ঘিরে দেখায় বিক্ষোভ, চলে মারধর,

শিক্ষিত সমাজে এই শিক্ষিত ব্যক্তি নিজের জেঠুর সাথে সম্পত্তির লিখিয়ে নেওয়ার পর অমানবিক অত্যাচার চালিয়েছে তা নিয়ে খুব এলাকাবাসীরা,

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...