সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খানকে " কর্মবীর সম্মন-২০২০" সম্মানে সম্মানীত করে সিরাতের বারাসাত সাব ডিভিশন কমিটি।




সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে বারাসাত সাব ডিভিশন কমিটির সহযোগিতায় বার্ষিক সীরাতুন্নবী সেমিনার ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার বিকালে। 

“মানবতার মূর্ত প্রতীক হযরত মুহাম্মদ (সাঃ)”-আলোচনা চক্রে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেম মাওলানা নুরুল হক, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জিন সমিতির রাজ্য সম্পাদক তথা মোজাদ্দেদীয়া অনাথ ফাউন্ডেশনের সম্পাদক আলহাজ্ব হাফেজ আজিজুদ্দিন, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সম্পাদক মুফতি আব্দুল মাতিন, স্বামী সতরুপানন্দ মহারাজ, , আস্হা ফাউন্ডেশনের সম্পাদিকা সোনালী মিস্ত্রি ,সিরাত সভাপতি প্রাক্তন শিক্ষক আবু তালেব, প্রমুখ ।




এদিন সিরাতের পক্ষথেকে "বিশব নবী স্মৃতি সম্মান" সম্মানে ভুষিত করা হয় হজরত মাওলানা নুরুল হক কে।

 সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এণ্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান বলেন- “আমরা প্রতিবছর মানবতার মূর্ত প্রতীক হযরত মুহাম্মদ (সঃ) এর উপর বিশেষ সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। 

আমরা এবছর বারাসাত জেলা পরিষদ ভবনের ভি.আই.পি অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। বিভিন্ন মিশন , মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্বেরাত,গজল, ক্যুইজ ও তাৎক্ষণিক বক্তৃতা,  মোকালামা, প্রতিযোগীতায় অংশগ্রহন করে। 

বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।তিনি আরও বলেন আমাকে বারাসাত সাব ডিভিশন কমিটিরপক্ষ থেকে যে সম্মান দিয়েছে, এই সম্মানের যোগ্য নই, তবুওএই সম্মান আমি সাদরে গ্রহণ করলাম, এই সম্মান সমাজ ওদেশের কাজে গতি বাড়িয়ে দিলো।  




পাশাপাশি তিনি একসাথেপথ চলার অঙ্গীকারও করেন আর সিরাতের সকল সদস্য সদস্যাকে আরও বেশি কর্মি হওয়া ও নেতৃত্বমানার মানসিকতা তৈরিতে বদ্ধপরির হতে বলেন। জনাব কামরুজ্জামান বলেন, আদর্শ মানুষ তৈরী করতে হলে আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্নয় ঘটানো আর ছাত্রছাত্রীদের নিয়ে সিরাতের মত সুস্থ সাংস্কৃতিক চর্চার আনজাম দেওয়া, তাহলেই আমরা প্রকৃত আদর্শ মানুষ গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ।

 অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলের দৃস্টি আকর্ষণ করে। উপস্থিত ছিলেন কবি রক্তিম ইসলাম, মুকুল শিশু অ্যাকাডেমির সম্পাদক, সাহিত্যসংস্কৃতি প্রেমি, আলি আহমেদ, তেলিয়া ইকরা একাডেমির ডাইরেক্টর মিনাউল ইসলাম, বারাসাত সাব ডিভিশন কমিটির সম্পাদক রবিউল ইসলাম, সেখ আজহার উদ্দিন, সাজ্জাদ আলি, সেখ মোহাম্মদ আফ্রিদি, আব্দুল আজিজআনসা, ইসমাইল মন্ডল,সেখ সাবির আলি, সেখ ওয়াসিম আকতা, সেখ সফিকউদফিন, শরিফা খাতুন, নাজমা খাতুন, রুশিয়া খাতুন, প্রমুখ।




 সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাতেরসন্দেশ খালিব্লক কমিটির সভাপতি ইজাজুল আকুঞ্জি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...