নিজে দাঁড়িয়ে থেকে আধার কার্ডের লাইন ঠিক করলেন খোদ সদর মহকুমা শাসক,

মালদা,




 নিজে দাঁড়িয়ে থেকে আধার কার্ডের লাইন ঠিক করলেন খোদ সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানু। তার পাশাপাশি মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে গজিয়ে ওঠা অবৈধ দোকানপাট অন্যত্র সরিয়ে নিয়ে যাবার নির্দেশ দেন এস ডি ও। 

বুধবার সকালে হঠাতই সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানু মালদা জেলা গ্রাম উন্নয়ন ভবনের সামনে খোলা আধার কেন্দ্রে এসে উপস্থিত হন। এরপর তিনি নিজে দাঁড়িয়ে থেকে আধার কার্ডের লাইন ঠিক করেন। 

তিনি জানান প্রতিদিন ২০০ জন করে আধার কার্ড সংশোধন করতে পারবেন। স্বচ্ছতা মেনেই করা হচ্ছে আধার কার্ড সংশোধন। তার পাশাপাশি আজ মালদা জেলার প্রশাসনিক ভবনের সামনে অবৈধভাবে যেসকল দোকানদাররা দোকানপাট খোলা রেখেছেন তাদের অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন তিনি।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...