রায়দিঘী থানার অন্তর্গত কৌতলাতে তৃণমূলে যোগ বিজেপি কর্মী সমর্থকদের। এ নিয়ে স্বভাবতই খুশি তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল সূত্রে খবর কৌতলা অঞ্চলে প্রধান বাসন্তী সরদারের নেতৃত্বে বিজেপি ও সিপিএম এর দুই জণ দাপুটে নেতা নন্দদুলাল বর,সুসীল টীকাদার ও তাদের কিছু সমর্থক নিয়ে গতকাল সন্ধ্যায় তূনমূলে যোগদান করে।
এ নিয়ে বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও দলের একাংশের দাবি কৌতলা অঞ্চলের দায়িত্বে থাকা সুকুমার হালদারের উপর দলীয় কর্মী সমর্থকদের ক্ষোভের বহিপ্রকাশ এটি।
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নকে ভালোবেসে ওরা দলে এসেছেন।
মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য যারা আসবে তাদের সবার স্বাগত।
