হাওড়ার উলুবেড়িয়া কোর্টে আইনজীবীদের নির্বাচন ঘিরে তৎপরতা তুঙ্গে,,,,,,,

নিজস্ব প্রতিবেদক,




হাওড়া জেলার উলুবেড়িয়া আদালতের সিভির ও ক্রিমিনাল বার এ্যাসোসিয়েশন এর নির্বাচন ঘিরে তৎপরতা এখন তুঙ্গে।

দশ ফেব্রুয়ারি সোমবার দিন সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত আইনজীবীদের ভোট গ্রহণ চলবে বলে সূত্রে জানা গেছে ।

সিভিল ও ক্রিমিনাল কোর্টে আইনজীবীদের সংখ্যা প্রায় পাঁচশোর অধিক, আড়াইশো মতো আইনজীবী ভোটার। 

ভোট গণনা হবে মঙ্গলবার দিন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবীণ ও নবীন মহিলা ও পুরুষ আইনজীবী গণ। 

 আইনজীবী প্রার্থীরা ও দলীয় নেতা নেত্রী কর্মী সমর্থক নেতৃত্ব সকলে মিলে মিশে একাকার হয়ে ঐক্যবদ্ধ হয়ে স্বতীর্থ সহ আইনজীবী দের মধ্যে সাথীদের নিয়ে জোরদার ভোট প্রচার চালিয়ে যাচ্ছে প্রার্থী তালিকা পোস্টার লিফলেট বিতরণ ফেস্টুন ও কার্ট আউট টাঙ্গিয়ে নিয়মিতভাবে দলবদ্ধ ভাবে প্রচার চালানো হচ্ছে বলে জানান আমাদের প্রতিনিধিকে, হাওড়া জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট আইনজীবী রমেশ চন্দ্র পাল ও বিশিষ্ট দক্ষ সংগঠক ও সমাজকর্মী গৌতম রায়।

সিভিল ও ক্রিমিনাল কোর্টের আইনজীবী নয় জন করে মোট আঠারো জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি এক ও সহ সভাপতি দুই, সম্পাদক এক,সহ সম্পাদক দুই, কোষাধ্যক্ষ এক ও ক্রীড়া, সাংস্কৃতিক সম্পাদক এক পদের জন্য নির্ধারিত নিয়ম কানুন রীতি নীতি অনুসারে , উলুবেড়িয়া সিভিল ও ক্রিমিনাল বার এ্যাসোসিয়েশন এর ,উলুবেড়িয়া কোর্টে আইনজীবীদের মধ্যে তৎপরতা এখন চরমে উঠেছে। কয়েকটি সংগঠন এই নির্বাচনে অংশ গ্রহন করছে বলে জানা গেছে তৃণমূল, বিজেপি ,বামফ্রন্ট ও কংগ্রেস যৌথ প্রভাবিত সংগঠনের পক্ষ থেকে তিন টি প্যানেলের মধ্যে তৎপরতা চলছে পুরোদমে, বামফ্রন্ট ও কংগ্রেসের নেতৃত্ব জনাব সাবিরুদ্দিন মোল্লা ও সেখ কুতুবুদ্দিন আহমেদ, কংগ্রেসের প্রবীণ নেতা ও বিধায়ক অসিত বরণ মিত্র প্রচার কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে সূত্রে জানা গেছে।

মোট তিন প্যানেলের আঠারো জন করে চুয়ান্ন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে। উলুবেড়িয়া কোর্টে সিভিল ও ক্রিমিনাল বার এ্যাসোসিয়েশন এর নির্বাচনে আইনজীবীদের নির্বাচন ঘিরে রাজনৈতিক দল গুলোর মধ্যে তৎপরতা চলছে জোরদার।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...