খুটাদহ আর সি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ও সচেতনতা শিবির।

মালদা-,




খুটাদহ অর সি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা ও পাকুয়াহাট সমবেত প্রয়াসের সহযোগিতায় বামনগোলা ব্লকের খুটাদহ আর সি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ও সচেতনতা শিবির।

 সচেতনতা শিবিরে আলোচনা করেন মালদা মেডিক্যালের বিশিষ্ট চিকিৎসক ডা: বিদ্যুৎকুমার ঘোষ, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা শাখার আহ্বায়ক অনিলকুমার সাহা, পাকুয়াহাট সমবেত প্রয়াস-‌এর সম্পাদক বরুণ কুমার সরকার প্রমুখ। 




 শিবিরে ১৫১ জনের বাহক নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা করা হয়। প্রধান শিক্ষক চন্দ্রশেখর চৌবে বলেন,‘‌এই ধরণের অনুষ্ঠান হওয়ায় আমাদের বিদ্যালয়ের পড়ুয়াদের খুব উপকৃত হয়েছে। 

ফি-‌বছর এই ধরনের শিবির করানোর চেষ্টা চালিয়ে যাবো।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...