আগ্নেয়াস্ত্র-‌সহ ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ,

মালদা-‌

আগ্নেয়াস্ত্র-‌সহ ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ। 




গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরের দিকে তাদের সংশ্লিষ্ট থানার হামিদপুর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

তাদের কাছে থেকে একটি রিভালভার ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। এদিন ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে জেলা আদালতে তোলা হয়। 

পুলিশ জানিয়েছে, ধৃতরা তুরাব আলি(‌৪৫)‌ ও রাহেতুল হক(‌৪০)‌। তুরাবের বাড়ি রতুয়া থানার ভাদো এলাকায় এবং রাহেতুলের বাড়ি একই থানার ঝাউয়াবাড়ি এলাকায়। 

কী কারণে মোথাবাড়ির হামিদপুর বাজারে এসে ঘোরাফেরা করছিল, পুলিশ তদন্ত করে দেখছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...