কলেজ ছাত্রীর বিভিন্ন নগ্ন ছবি নিয়ে পর্নোগ্রাফি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে। পলাতক দুই অভিযুক্ত যুবক। তদন্তে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
মানসিকভাবে বিপর্যস্ত ছাত্রীর মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার উদ্যোগ।
হরিশ্চন্দ্রপুর;০৫ফেব্রুয়ারি : এক কলেজ ছাত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার পাশাপাশি পর্নোগ্রাফি করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে।
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
অভিযুক্তদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।তবে অভিযুক্ত নিরাজ শর্মা ও গোবিন্দ পাঠক পলাতক।
অন্যদিকে, মানসিকভাবে বিপর্যস্ত ছাত্রীটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার উদ্যোগ নিয়েছে।
অভিযোগকারিনীর অভিযোগ গত জানুয়ারি মাসের-১ তারিখে হরিশ্চন্দ্রপুর থানা অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে, অভিযোগের পর পুলিশ প্রায় তিন দিন পর মামলা শুরু করে।
প্রায় এক মাস অতিবাহিত হয়ে যাবার পরও পুলিশ অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের ভূমিকায় প্রশ্ন।
হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা কলা বিভাগের ওই কলেজ ছাত্রীর অভিযোগ, হরিশ্চন্দ্রপুর বাজার এলাকার এক যুবক তাঁর সঙ্গে বন্ধুত্বের সুযোগ নিয়ে তাঁর মোবাইল ছিনিয়ে নেয়।
পরে একান্ত গোপনীয় ছবি নিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করার পাশাপাশি যৌন নিগ্রহ করে।পরে সেই যুবকের সঙ্গে সম্পর্ক স্থাপনে অস্বীকার করায় অভিযুক্ত ওই যুবক হরিশ্চন্দ্রপুর বাজার এলাকার আরও এক যুবকের সঙ্গে মিলিত হয়ে ছাত্রীটির বিভিন্ন নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, হরিশ্চন্দ্রপুর থানায় ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত অভিযুক্তকে ধরা হবে।
তিনি আরও জানান,কলেজ ছাত্রীটির সঙ্গে একজনের প্রেমের সম্পর্ক ছিল। এরপরে ব্রেকআপ হয়ে যায়। পরে অন্য একজনের সঙ্গে সম্পর্ক তৈরি হলে বিবাদ শুরু হয়। পরে অভিযুক্ত যুবক ছবি গুলি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়।

