বিভিন্ন দল ছেড়ে প্রায় ৩৫০ টি পরিবার কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন

বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,১৫ ফেব্রুয়ারি; 




অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এক কর্মী সভার আয়োজন করা হয় শনিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার সালাশ গম্ভিরাতলা এলাকায়।

এদিন ৩নম্বর হজরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে কর্মী সভার পাশাপাশি অন্যান্য দল ছেড়ে প্রায় ৩৫০ টি পরিবার কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন, যাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস,

এছাড়াও সেখানে তৃণমুলের নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। 




 শনিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার সালাশ গম্ভিরাতলা এলাকায় ৩নম্বর হজরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে কর্মী সভার আয়োজন করা হয়।রাজ্য সরকারের একাধিক প্রকল্প, 

উন্নয়নের কথা ও কেন্দ্র সরকারের নীতি তুলে ধরা হয় এদিনের কর্মী সভায়।পাশাপাশি কর্মী সভা মধ্য দিয়ে বিজেপি, সিপিআইএম সহ অন্যান্য দল থেকে প্রায় ৩৫০টি পরিবার কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন,যাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস,

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শংকর মন্ডল,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস, ৩নম্বর হজরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মতিউর রহমান,৩নম্বর হজরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রব্বিনা বিবি,উপপ্রধান বিদ্যুৎ কুমার বসাক,গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের কনভেনর সুজন হালদার,সহ আরো অনেকেই। 




এবিষয়ে গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস জানিয়েছেন,৩নম্বর হজরতপুর অঞ্চল এ বিভিন্ন দল থেকে আজ প্রায় ৩৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস যোগ দান করলেন।এতে সংঘঠন আরো শক্তিশালী হবে। 

 এবিষয়ে ৩নম্বর হজরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মতিউর রহমান জানিয়েছেন,অন্যান্য দল থেকে তৃণমূল এ কর্মীদের যোগ দান করাতে পেরে ভালো লাগছে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শংকর মন্ডল জানিয়েছেন,তৃণমূল কংগ্রেসে প্রতিনিয়তই মানুষ যোগ দান করছে।




 এবিষয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দান কারী হরেন বর্মন জানিয়েছেন, আগে বিজেপি দলে ছিলাম আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...