আজ কমবে উত্তুরে হাওয়ার দাপট, রাজ্যে বিভিন্ন জেলাতে হতে পারে বৃষ্টি |

মহঃ নুর হোসেন জমাদার ,

 প্রতিবেদক, এবি বঙ্গনিউস ,

আজ কমবে উত্তুরে হাওয়ার দাপট। হতে পারে বৃষ্টি | বৃহস্পতিবার এই শীতের মরসুমে আরও একবার ভিজতে পারে শহর কলকাতা। 




আবোহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই বৃষ্টি শুরু হতে পারে পশ্চিমের জেলাগুলিতে।

 গত শুক্রবার থেকে নতুন করে কাঁপ ধরিয়েছে শীত। তার আগে হয়েছিল একচোট বৃষ্টি।

 এক সপ্তাহ কাটতে না কাটতেই আবারও হাজির হতে চলেছে জলভরা মেঘ। 

আবোহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্জা ও পূবালী হওয়ার সংঘাতের জেরে রাজ্যে ফের তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা | 

 আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং দার্জিলিঙে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। 

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। শুক্রবারও চলবে বৃষ্টি। এই সপ্তাহে আরও জাঁকিয়ে পড়বে শীত বলে মনে করছেন আবোহাওয়া দপ্তর ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...