বাবাই সূত্রধর,
দক্ষিণ দিনাজপুর,২২ শে ফেব্রুয়ারি;
একটি দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো জেলা পরিষদের সহ সভাধিপতি ও বিধায়ক। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের পুরাতন গঙ্গারামপুর এলাকায় অভাবের সঙ্গে যুদ্ধ করে জীবন যাপনকরা পরিবারের পাশে দাড়িয়ে শীত বস্ত্র থেকে শুরু করে রান্নার সামগ্রী দিয়ে সাহায্যের পাশাপাশি পরিবারের বাচ্চাদের আলোয় এ থাকার সুযোগ সুবিধার আশ্বাস সহ সভাধিপতি ও বিধায়কের।
দক্ষিক দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের পুরাতন গঙ্গারামপুর এলাকায় বাসিন্দা নিতাই হেমরম,তার স্ত্রী বছর তিনেক আগে মারা গিয়েছে।দুই ছেলে সৌলেন হেমরম,সুজিত হেমরম ও এক মেয়ে বিজলী হেমরম নিয়ে থাকেন সে।
নিতাই তেমন কর্মিষ্ঠ না হওয়ায় অভাবের সঙ্গে যুদ্ধ করে জীবন যাপন করছে নিতাই সহ তার তিন ছেলে মেয়ে।ঘরে নেই কোনো আসবাস পত্র, মাটিতে খর পেতে ছেড়া কম্বলের মধ্যেই শীতের রাত পার করতে হয় ওই পরিবারকে।
মাঝে মাঝে সারা দিন খাবার জোটে না ওই পরিবারের বাচ্চাদের কপালে।কোনো কোনো দিন আবার শুধু এককাপ চা ও বিস্কুটেই দিন পার করতে হয় তাদের।
যেদিন রান্নার সামগ্রী মেলে কপালে কিন্তু রান্না করার মত মানুষটি কই, মা তো মারা গেছে অনেকদিন আগেই তাই ছোট সৌলেন রান্না করে ছোট ভাই, বোন ও বাবাকে খেতে দেয়।
বিষয়টি জানার পরেই বৃহস্পতিবার রাতেই পরিবারের পাশে ছুটে যায় জেলা পরিষদের সহ সভাধিপতি ললিতা তিজ্ঞা।পরিবারের পাশে দাড়িয়ে আর্থিক সাহায্য, রান্নার সামগ্রী ও শীতের কম্বল তুলে দেয় তাদের হাতে। দোকানে নিয়ে গিয়ে নিজে হাতে মিষ্টি খাইয়ে দেন ছোট ছোট বাচ্চাদের।
এ বিষয়ে জেলা পরিষদের সহ-সভাধিপতি ললিতা তিজ্ঞা জানিয়েছেন,পরিবারের এমন অবস্থা শোনার সঙ্গে সঙ্গেই ছুটে এসে তাদের কিছুটা সাহায্য করলাম। আগামী দিনেও তাদের সাহায্য করে যাব।
এরপর শুক্রবার রাত্রে বিধায়ক গৌতম দাস ওই পরিবারের অভাবের বিষয়টি জানার পর পরিবারের পাশে গিয়ে ছোট ছোট বাচ্চাদের নতুন জুতো, জামা, প্যান্ট, তাদের হাতে তুলে দেন।
শৈলেন ও তার ভাই বোনেদের দেখাশোনার মানুষ না থাকায় তাদের আলোয় এ থাকার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তাদের।
এ বিষয়ে গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস জানিয়েছেন, পরিবারের এমন এক অবস্থার কথা শুনে থাকতে পারলাম না, শুনামাত্রই ছুটে আসলাম তাদের হাতে কিছু পোশাক তুলে দেওয়া হল।
ছোট ছোট বাচ্চাদের দেখাশুনার মানুষ না থাকায় তারা যেন দু'মুঠো ভাত খেয়ে পড়াশোনা করতে পারে সেইজন্য আলোয় এ থাকার ব্যবস্থা করে দেওয়া হবে।
এ বিষয়ে পরিবারের বড় ছেলে ছোট্ট শৈলেন জানিয়েছেন, আমাদের আর্থিক সাহায্য, নতুন নতুন পোশাক, জুতো ও কম্বল দেওয়ায় আমরা খুব খুশি।
এ বিষয়ে এক গ্রামবাসী ঈমান প্রামাণিক জানিয়েছেন , এই পরিবারকে সাহায্য করা আমরা খুব খুশি।
পরিবারের অভাবের কথা শুনে জেলা পরিষদের সহ-সভাধিপতি ললিতা তিজ্ঞা,গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দমদম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তপন মজুমদার,তৃণমূল নেতা আনন্দ দাস,৫নম্বর দমদম গ্রাম পঞ্চায়েত প্রধান কত্তিক সরকার,গঙ্গারামপুর ব্লক সংখ্যা লঘু সেলের নেতা মকবুল হোসেন মুন্সী সহ আরো অনেকেই।
