কালনা দু'নম্বর ব্লকের অকালপৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার ছাত্ররা প্রতিদিনই খায় রাস্তায় বসে. হেলদোল নেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের.
যে কোন মুহুর্তে ঘটতে পারে বড়োসড়ো পথ দুর্ঘটনা এমনই ছবি ধরা পড়েছে অকালপৌষ স্কুলের সামনের রাস্তায়. যেই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল.
যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত ঘোষ এর দাবি প্রতিদিন এরকম ঘটনা ঘটে না,
আজ মেঘলা ওয়েদার থাকায় মিড ডে মিলে রান্না খিচুড়ি নিয়ে বেশকিছু ছেলে বদমাইশি করে স্কুলের পিছন দিকে ভাঙা পাচিল দিয়ে গিয়ে রাস্তায় বসে খেয়েছে.
আর তাই কিছু মানুষ ক্যামেরাবন্দি করে সিটিকে সোশ্যাল নেটওয়ার্কে ছেড়েছে.
আমাদের স্কুল কে বদনাম করার জন্য .


