পুরনো বিবাদের জেরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে ।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার সাদুল্লাপুর এলাকায়। আহত তৃণমূল কর্মীর নাম জালাল শেখ।
বয়স ৫২। অভিযুক্ত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল সহ চারজন মিলে হামলা চালায় বলে অভিযোগ। অভিযুক্ত দাদা কাজে গ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য প্রদীপ মণ্ডল পলাতক।
এদিকে এই ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি তৃণমূল কর্মী জালাল শেখ কে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ।
এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে ইংরেজবাজার থানায়।
এ বিষয়ে কাজি গ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান মন্টু ইসলাম জানান, তারা ইতিমধ্যে ইংরেজবাজার থানায় বিজেপি সদস্য প্রদীপ মণ্ডল সহ চার জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি জানানো হয়েছে জেলা সভানেত্রী মৌসম বেনজির নূরকেও। তিনি আরো জানান এই প্রদীপ মণ্ডল একমাস আগে তাদের পার্টি অফিসে ঢুকে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছিল।
এই ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করলেও ছাড়া পেয়ে যায়। ঘটনার বদলা নিতে এই হামলা।
