চিকিৎসকের কাছে না গিয়ে ঝাড়ফুঁক। কুসংস্কারের বলি দুই শিশু।

মালদা, ১৫ ফেব্রুয়ারি :

 চিকিৎসকের কাছে না গিয়ে ঝাড়ফুঁক। কুসংস্কারের বলি দুই শিশু। আশঙ্কাজনক অবস্থায় আরো ২ শিশুর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রমণ বিভাগে।




 ঘটনায় নিন্দার ঝড় গোটা জেলা জুড়ে। ঘটনা মালদার গাজোল থানার আলাল এলাকার। উল্লেখ্য, শুক্রবার বিকেলে একসঙ্গে চার জনে মিলে খেলা করছিল বলে জানা গিয়েছে। 

তারপরেই অচৈতন্য হয়ে পড়ে তারা। গ্রামে চলে ঝাড়ফুঁকও। অসুস্থ শিশুর পরিবার তড়িঘড়ি চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে ঝাড়ফুঁক দেখায় বলে অভিযোগ। 

কিন্তু ঝাড়ফুঁক করার পর শিশুর শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তাদের তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। ঠিক সেই সময় পথেই মারা যায় ফিরোজ আলী (৭) নামে এক শিশু। 




অন্যদিকে চিকিৎসাধীন চলাকালীন মারা যায় শফিকুল ইসলাম (৫)। বাকি দুইজন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। 

তাদের নাম শাবনুর খাতুন (৩) এবং কোহিনুর খাতুন (৫)। মৃত ও আহতদের বাড়ি গাজোল থানার আলাল এলাকায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...