পশ্চিমবঙ্গে আজথেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো, মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি থেকে শুরু হলো আর শেষ হবে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি।আট দিন ধরে ,
মাঝে শুক্রবার ও রবিবার বাদে। আজকে প্রথম ভাষা, তার পর পর দ্বিতীয় ভাষা, ভূগোল, ইতিহাস, গণিত, পদার্থ বিজ্ঞান জীবন বিঞ্জান, ঐচ্ছিক বিষয়।
রাজ্যে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দশ লাখ পনেরো হাজার আট শত অষ্টআশি জন। পশ্চিম মেদিনীপুর জেলায় ছাত্রী পরীক্ষার্থী বেশি।
জেলা স্কুল পরিদর্শক চাপেশ্বর সরদার বলেন সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ডি আই অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে যার নম্বর 9932323970/8637384040, জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন মহিলা ও পুরুষ সহ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাতে নির্বিঘ্নে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডেবরা থানা, ব্লক ও বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটত্রিশ টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী রা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।
বালিচক গার্লস হাই স্কুল এ এলাকার ছয়টা বিদ্যালয়ের দুই শত বিরানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে আর এক শত চব্বিশ টি পরীক্ষা কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলার মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। অসুস্থ হয়ে পড়লে তার জন্য ও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে যাতে ঐ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেন।
এবছর বালিচক গার্লস হাই স্কুলের একশত তিন জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এরাসহ মোট চারশত বারোজন,মোট এলাকার পাঁচটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা টোল প্লাজার নিকট অর্জুনী উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এ পরীক্ষা দিচ্ছে,অন্য আর চারটি বিদ্যালয় হলো বালিচক বি এইচ ইন্সটিটিউটশান,ঝিকুরিয়া বাণী বিদ্যামন্দির,আসানপুর পুলীনবিহারী এ বিদ্যামন্দির , বিষ্ণুপুর শ্রী আর কে বিদ্যাআয়েতন।
পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ালে দেওয়ালে সাঁটানো পরীক্ষা কেন্দ্রের সকল নোটিশ ও বিজ্ঞপ্তি নির্দেশিকা নিয়মাবলী অনুসরণ অনুধাবন পালন করার পদক্ষেপ গ্রহণ করা ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সকল প্রকার পরীক্ষার্থী,অভিভাবক ও অভিভাবিকা দের দৃষ্টি আকর্ষণ করা হয়। শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নেয়ার পর কেবল পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে আশির্বাদের পালা উৎসাহিত করা চলে পুরোদমে।
মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী প্রথম দিনের পরীক্ষা শুরু হয় এমনি দৃশ্য দেখা যায়।বালিচক গার্লস হাই স্কুলের পরিচাল সমিতির সভাপতি ভবানী শংকর মাইতি কে দেখা গেল অর্জুনী উচ্চ বিদ্যালয়ের নিকটে তার স্কুলের ছাত্রীরা ঠিক ঠাক ভাবে পৌঁছেছে কিনা তার তদারকি করছেন।




