মাধ্যমিক পরীক্ষার শুরুতেই বাংলা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তুমুল চাঞ্চল্য ছড়ালো মালদায়,

মালদা , ১৮ ফেব্রুয়ারি।




 মাধ্যমিক পরীক্ষার শুরুতেই বাংলা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তুমুল চাঞ্চল্য ছড়ালো মালদায়। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা শুরুর এক ঘন্টা পর থেকে অনেকের মোবাইলের হোয়াটস্অ্যাপে বাংলা প্রশ্নপত্র ঘোরাফেরা করার অভিযোগ উঠতে শুরু করে।




 তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাওয়া প্রশ্নপত্রের সঙ্গে এদিনের মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের মিল খুঁজে পেয়েছেন প্রশাসনিক কর্তারা। যারফলে অস্বস্তি বাড়িয়েছে জেলা প্রশাসনের। 

পরে অবশ্য জেলা প্রশাসনের কর্তারা প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি স্বীকার করে নেই। তবে কিভাবে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।




 ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্য শিক্ষা দফতর পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। তবে কোথা থেকে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এই ঘটনার পিছনে কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। উ

ল্লেখ্য, গত বছর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়ে যেতে হয়েছিল জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের। 

কিন্তু নতুন করে এবছর মালদায় মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনই বাংলা বিভাগের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।

 যদিও জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে একটি সূত্র ধরেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। 




তবে এ প্রসঙ্গে কোনো রকম মন্তব্য করেন নি জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক। জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। 

পরিক্ষার আগে এরকম কিছু ঘটনা ঘটে নি । পরীক্ষা শেষের কিছু আগে প্রশ্নপত্র মোবাইলের মাধ্যমে ছড়িয়েছে। যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে পরীক্ষার খাতার একটি নম্বর এবং এডমিটের ওপর প্রশ্নপত্রে ছবিটি মোবাইলে তোলা হয়েছে।




 সেই সূত্র ধরে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।  কোন সেন্টার থেকে মোবাইলে প্রশ্নপত্র ছড়িয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।

  পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল থাকার কথা নয়। কিন্তু কি করে মোবাইলে প্রশ্নপত্র ছড়ালো তা তদন্ত করে দেখা হচ্ছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...