রাজ্যে আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ থেকে নির্দেশ দিয়েছে পরীক্ষার আগে প্রশ্ন পত্র খোলা নিসিদ্ধ,
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিসিদ্ধ, পরীক্ষা কেন্দ্রের আশপাশের জেরক্স দোকান বন্ধ, পরীক্ষা কেন্দ্রের ভিতর ও বাইরে পুলিশ মোতায়েন, অনুষ্ঠানে মাইক বাজানো বন্ধ, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষক শিক্ষক ও শিক্ষিকা মোবাইল স্মার্ট ওয়াচ নিয়ে প্রবেশ করতে পারবেন না,
পরীক্ষার্থীদের উদ্যেশে পর্ষদের স্পষ্ট বার্তা পরীক্ষার হলে কোন রকম মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না, পরীক্ষার সময় স্বচ্ছ বোর্ড ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দশ লক্ষ পনেরো হাজার আটশ অষ্টোআসি জন,গত বারের তুলনায় তেত্রিশ হাজার ছয়শ পঁচিশ জন কম, এবার ছাত্র চার লক্ষ ঊনচল্লিশ হাজার আটশো ঊনোআশি আর ছাত্রী সংখ্যা পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজারের বেশি। গত বারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল দশ লক্ষ ঊনোপঞ্চাশ হাজার পাঁচশ তের জন।গত বারে পরীক্ষা কেন্দ্রে ছিল দুই হাজার আটশ পঁয়ত্রিশ এবার সামান্য বেড়ে হয়েছে দুই হাজার আটশ ঊনচল্লিশ।
গতবারে পরীক্ষক ছিলেন একান্ন হাজার দুই শত ছেচল্লিশ এবারে কমে হয়েছে পঞ্চাশ হাজার পাঁচশ আট্টান জন , মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, সচিব, উপসচিব পরীক্ষা, উপসচিব অ্যাকাডেমিক, সহসচিব কনফিডেন্সিয়াল এর ফোন নম্বর হলো যথাক্রমে 9051414111,9051068548,9903421199,7001345321,9874499820। নির্দিষ্ট নিয়ম ও সময়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হলেও বোর্ড বিষয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা কিছুটা বিড়াম্বনায় পড়েন বলে জানা গেছে, তাদের সামাল দেন কর্তব্যরত কর্মকর্তা বর্গ।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোবাইল টহল ও কোথায় কোথায় উচ্চ আধিকারিক বর্গ পরিদর্শন করেন। প্রথম দিনের পরীক্ষা শেষের আগের মহুর্তে দেখা গেছে গেটের বাইরে থিক থিক করছে অভিভাবকদের চরম উৎকণ্ঠায় কারণ তাদের প্রিয় সন্তান কণ্যা বা পুত্রের পরীক্ষা কেমন হলো বা প্রশ্ন পত্রবা কেমন হয়েছে ঠিক ঠিক উত্তর দিতে পেরেছে কিনা পরীক্ষা কেন্দ্রের ভিতরে আয়োজন ঠিক ঠাক ছিল কিনা তা জানার আগ্রহ নিয়ে ভিড় ছিল জমজমাট।
এলাকার সাংসদ ও বিধায়ক এর শুভেচ্ছা ব্যানার ছিল লক্ষণীয়।



