বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ কর্মসূচি তে জনপ্লাবন, উলুবেড়িয়া,
এন আর সি, সি এ এ, বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাতীয় কংগ্রেস,
বামফ্রন্ট ও ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এক মিছিল অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া স্টেশন থেকে,
এই মিছিলে ছিলেন রাজ্য কংগ্রেসের নেত্রী কৃষ্ণা দেবনাথ, বামফ্রন্টের হাওড়া জেলার সম্পাদক শ্রীদীপ ভট্টাচার্য,
বিধায়ক অসিত মিত্র,প্রাক্তন বিধায়ক সুপ্রিয় বোস, শুভঙ্কর সরকার, সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা, ওয়েলফেয়ার পার্টি র শাহাজাদি পারভীন, মহানন্দ হাজরা, আতিয়ার রহমান খান,আসরাফ আলি প্রমুখ,
ফরোয়ার্ড ব্লকের কুতুবুদ্দিন আহমেদ,সহ প্রতীক ঘোষ,আলম দেওয়ান,কমল ভট্টাচার্য,সহ আরো অনেক নেতৃবৃন্দ,
উলুবেড়িয়া স্টেশনের কাছে হতে মিছিল শুরু হয়ে উলুবেড়িয়া মহকুমা শাসকের সামনে পর্যন্ত যায় এবং এক জনসভা অনুষ্ঠিত হয়,
সভায় বক্তব্য রাখেন কংগ্রেসের শুভঙ্কর সরকার, অসিত মিত্র, ফরোয়ার্ড ব্লকের তাপস কর্মকার, সিপিএমের শ্রীদীপ ভট্টাচার্য, অপর্না পুরকাইত, ওয়েলফেয়ার পার্টি র শাহাজাদি পারভীন, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র প্রমুখ,
সকল বক্তারা তাদের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও এন আর সি,সি এ এ র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন,
সভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র রাজ্যের বাজেট প্রসঙ্গে সমালোচনা করেন,









