আজকে বাইশ ফেব্রুয়ারি শনিবার বিকাল তিনটায় এন আর সি, সি এ এ,এন পি আর বাতিলের দাবিতে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হলো।নো এন আর সি, সি এ এ,এন পি আর বাতিলের দাবিতে আন্দোলন সংগ্রাম লড়াই জারি আছে সারা ভারতে ও বিশ্বের বিভিন্ন দেশে।
ইতিমধ্যে নানান বয়সের কয়েক জন শহীদ ও তথ্য কাগজ পত্র সংগ্রহ করতে গিয়ে দিশেহারা দিকভ্রান্ত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।
এমনিতেই ভারতের আসামে কি অবস্থা হয়েছে তা কেবল ভুক্তোভোগীরা জানেন। জাতীয় সংহতি ,ঐক্য,সম্প্রীতি, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, ধর্মাচরণের অধিকার, তথ্য জানার অধিকার , সংবিধানের ধারা উপধারা, শিক্ষা, খাওয়া, দাওয়া, পরা পোষাক,পরিচ্ছদ, জীবন যাপন জীবিকা নির্বাহের পথও রুদ্ধ হয়ে গেছে।
বিভ্রান্ত, বিভাজন বৈষম্য, বিভেদ বিচ্ছেদ ঘটিয়ে সৃষ্টি করে ,, দেশটাকে ধ্বংসের কিনারায় পৌঁছাতে চায় দেশ ও দশের বিরোধী আর এস এস ও বিশ্ব হিন্দু পরিষদ,হিন্দু সংহতি,সহ আরো কয়েকটি সংগঠন এদের দোশর যাঁরা ভারতের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করছে বৃটিশ দের হয়ে দালালি করেছে তারা আজকে দেশ ও দশের ত্রাতা সেজে, দেশের আপামর জনসাধারণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে বিজেপি ও ভাবাপন্ন এন ডি এ জোট সরকারের ক্ষমতায় আসিন হয়ে, দেশের আপামর জনসাধারণ কে সবসময় আতঙ্ক ছড়িয়ে, বিভেদ সৃষ্টি করে দেশটাকে ধ্বংসের কিনারায় পৌঁছাতে চাইছে।
ভারতে ও বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ কয়েক মাস ধরে জারি আছে লড়াই সংগ্রাম আন্দোলন, অবিলম্বে এন আর সি সি এ এ এন পি আর বাতিল করতে হবে।
দেশের বিভিন্ন স্থানের আদালতে মামলা রুজু হয়েছে বলে জানা যায়। বিজেপি ও তার জোট সঙ্গী রা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে, আর সকল প্রকার বিজেপি ও তার জোট বিরোধী দল গুলো লাগাতার ভাবে বিরোধীতা করে চলেছে রাজ্যের শাসক দল দুমুখো নীতি নিয়ে চলছে,ঐ দলের উপর থেকে নিচের অধিকাংশ নেতা নেত্রী কর্মী সমর্থক নানান ধরনের দূর্নীতির সাথে যুক্ত বলে অভিযোগ উঠেছে।
সিবিআই ইডির হাত থেকে রক্ষা পেতে মাঝে মাঝে দৌড় ঝাঁপ আর তদন্ত প্রক্রিয়া পদে পদে ব্যাহত হচ্ছে বলে অভিমত অনেকের। প্রতারিত রা আশার আলো দেখতে পাচ্ছো না।
নাগরিকত্ব হরণকারী এন আর সি সি এ এ এন পি আর বাতিল করতে হবে বলে দাবি উঠেছে জোরদার বাগনানের কনভেনশন থেকে।


