রাস্তায় নেমে ট্রাফিক পুলিশের ভুমিকা পালন করলেন বিধায়ক ইদ্রিস আলী ।
সকাল তখন দশটা নিজের বাজারপাড়ার বাড়িতেই ছিলেন বিধায়ক । এমন সময় ফোন ।
ওপার থেকে ফোনে এক মহিলা বিধায়ক কে জানান উলুবেড়িয়া ওটি রোডে ব্যাপক জ্যাম। পরীক্ষার সময় ছেলেদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারছি না ।
মহিলার কথা শুনে এক বিন্দু দেরি না করে দে ছুট। তখন ওটি রোডে পায়ে হেঁটে যাওয়াই দায়।
গাড়ি থেকে নেমে নিজে রাস্তার পাশে দাঁড়িয়ে শুরু করে দেন যান নিয়ন্ত্রণ। নিজেই ফোন করেন ট্রাফিক ওসিকেও ।
বিধায়ক রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তা দেখতে ভিড় জমে যায় । নিমেষের মধ্যে যেন সমস্ত যানযট উবে যায় ।
মাধ্যমিক পরীক্ষার্থীদের কিছু অভিভাবক তখন গাড়ি থেকে নেমে এসে ধন্যবাদ জানান।
প্রায় ঘন্টাখানেক উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক নিজের বিধানসভা কেন্দ্রের সদাব্যস্ত রাস্তা ওটি রোডে কখন ভক্তার মোড়,কখনো বা বাজারপাড়া, গঙ্গারামপুর এলাকায় ছুটে যান।
রাস্তার দুপাশে দাড়িয়ে থাকা গাড়ি গুলিকে সরানোর ব্যবস্থা করেন। এরপর তিনি ছুটে যান কৌজুড়ি হাইস্কুলে । সেখানে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেন। খোঁজ নেন সমস্ত পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পেরেছে কিনা?।
বিধায়কের এহেন কথায় আপ্লুত হয়ে ওঠেন। তিনি বিধায়ক কে আশ্বস্ত করে বলেন সমস্ত পরীক্ষার্থী সময় মতো এসেছে।
তিনি বিধায়কের এহেন কাজে খুব খুশি হন। পাশাপাশি এদিন তিনি পরীক্ষা কেন্দ্রে আগত অভিভাবকদের সঙ্গে কথা বলেন।
তিনি তাদের বলেন যে কোন সমস্যা আমাকেই জানাবেন। আমি আপনাদের পাশে আছি।

