রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে পরশুদিন উৎসাহ উদ্দীপনা উন্মাদনা উৎকণ্ঠার মধ্য দিয়ে,,,,,,,

আঠারো থেকে সাতশ ফেব্রুয়ারি আটদিন পর পর মাঝে গত শুক্রবার ও রবিবার ছুটি ছিলো।




 প্রথম দিন থেকেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে পর্যায়ক্রমে, ব্রজ আঁটুনি ফস্কা গেরো, চোরের মায়ের বড় গলা,জোর জার মূলুক তার, কথায় আছে রাঁধুনীর সাথে সট থাকলে খাবার খাওয়ার অসুবিধা নেই। 

যাইহোক আমাদের মধ্যশিক্ষা পর্ষদ যারপর নাই নির্দেশ দিয়েছে, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছে, পরীক্ষার্থী,পরীক্ষক , সংস্লিষ্ট কর্মীদল তা মানতে বাধ্য, বদ্ধপরিকর সকলেই। 

কিন্তু বাস্তবে তা রূপান্তর করতে যাকে তাই নাকি চেষ্টা বা ব্যবস্থাপনায় কোন ত্রুটি ফাঁক ফোঁকর থেকে এক শ্রেণীর অসাধু চক্র তাদের যার যা কর্ম তাই করতে প্রথম দিন থেকেই সক্রিয় হয়েছে, সরকারের পক্ষ থেকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হচ্ছে বলে জানা গেছে। 





রাজ্যের নির্দিষ্ট কিছু স্হানে বিশেষ পদক্ষেপ গ্রহণ করার পরেও একশ্রেণীর অসাধু মনষ্ক প্রাণী যেভাবে লাখ লাখ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে ছিনিমিনি খেলার জন্য মাঠে নামছিলেন চক্রান্তের জাল বিছোবার প্রাণপণ চেষ্টা করছে তাদের বিরুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রেই লাক্ষো লাক্ষো পরীক্ষার্থী ও অভিভাবকরা ধিক্কার জানিয়েছেন ও সরকারের প্রতি আহবান জানিয়েছেন আরো বিচার বিবেচনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ও আগামী দিনে পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের ভিতরে, বাইরে অপেক্ষমাণ অভিভাবক ও অভিভাবকদের জন্য প্রয়োজনীয় কিছু ব্যাবস্থা গ্রহন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান যেমন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী টয়লেট  অস্হায়ী ছাউনি ও পানিয় জলের মতো স্বচ্ছ স্বাভাবিক ভাবে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। কারণ দেখা গেছে প্রয়োজনীয় টয়লেট ভিতরে পরীক্ষার্থীদের জন্য ও বাহিরে অন্ততপক্ষে পুরুষ ও বিশেষ করে মহিলাদের জন্য অভিভাবক ও অভিভাবিকাদের জন্য প্রয়োজনীয় টয়লেট ব্যবস্থা ও সময়সূচী অনুযায়ী আচ্ছাদন চারপাশে বসার ব্যবস্থা নাহলে তিন চার ঘন্টায় পরীক্ষা ও অপেক্ষায় মহিলা পরীক্ষার্থী ও মহিলা অভিভাবিকা সহ পুরুষ অভিভাবকরা যারপর নাই টয়লেট ও অপেক্ষা রত অভিভাবকরা করুন পরিবেশ পরিস্থিতির স্বীকার হচ্ছেন ও হতে হয় তা কেবল ভুক্তোভোগীরা জানেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান আমাদের প্রতিনিধির মাধ্যমে সরকারের বিভাগের আধিকারিক বর্গ জনপ্রতিনিধি ও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

 পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় বাংলা, ইংরেজি, ইতিহাস, সহজ হলেও ভূগোল গতানুগতিক ও গণিত মোটা মুটি হয়েছে। গতকাল সকাল থেকে বৃষ্টি চলছেই বাইরে অভিভাবকদের ভিশন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আজকে তা আরো চরম দুর্ভোগে পড়েছেন মধ্য রাত থেকে বৃষ্টি চলছেই।

 গতকাল ও আজকে পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্র আস্তে গিয়ে অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছেন বৃষ্টিতে ভিজে গিয়ে পরীক্ষা কেন্দ্র পৌঁছেছেন।বাড়ি মেস হোস্টেলে থেকে পরীক্ষা কেন্দ্র বের হয়ে পথে ঘাটে ও পরীক্ষা কেন্দ্র ঢুকতে গিয়ে আর অপেক্ষারত অভিভাবকরা ঠিক যেমন গৃহ হীন পাখিদের মতো অবস্থা ব্যবস্থা। পরিত্রাণ পাওয়া যাবে সহৃদয়বান জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারের, বে সরকারি প্রতিষ্ঠানের বদ্যানতায় বলে আশাবাদী অচিরেই অভিভাবকরা। 

আগামী মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই সরকারের আধিকারিক বর্গ জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজের সর্বস্তরের আপামর এলাকার জনসাধারণ এগিয়ে আসবেন নিশ্চিত, নিশ্চয়ই। জীবনের প্রথম পরীক্ষা শেষ হবে ঐচ্ছিক বিষয় দিয়ে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। 




উৎসাহ উদ্দীপনা উন্মাদনা উৎকণ্ঠার মধ্য দিয়ে কি পরীক্ষার্থী কি অভিভাবক। গতকাল ও আজকে বৃষ্টির কারণে ভিজে ভিজে অধিকাংশ ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছান বলে জানা যায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...