বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে স্বামীকে কেরোসিন তেল ঢেলে জ্যান্ত পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার শিবনটোলা গ্রামে।
অগ্নিদগ্ধ স্বামী আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।
ঘটনার পর থেকে স্ত্রী ও প্রেমিক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে,অগ্নিদগ্ধ স্বামীর নাম জগন্নাথ মন্ডল(৪০)। পেশায় শ্রমিক।
স্ত্রী অর্চনা মন্ডলও প্রেমিক মনোজ মন্ডল। অগ্নিদগ্ধের মা জানান, ছেলে জগন্নাথ ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে।
ফলে সেই সুযোগে স্থানীয় যুবক মনোজের সাথে বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে ওঠে। শুরু হয় অবাধ যাতায়াত। সম্প্রতি বাড়ি ফিরে জগন্নাথের বিষয়টি নজরে আসে।
এরপর স্ত্রীকে ওই পথ থেকে সরে আসতে বলে। এই নিয়ে স্বামী স্ত্রীর বিবাদ চরম আকার নেয়। ফলে স্ত্রী বাবা বাড়ি চলে যায়।
এরপর এদিন রাত্রিবেলা রাতের অন্ধকারে স্ত্রী ও প্রেমিক কোন রকমে দরজা খুলে জগন্নাথকে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এরপর ঘরেও আগুন লাগিয়ে দেয়।
তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে জগন্নাথকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিক্যালে স্থানান্তর করে।
ঘটনা বেগতিক দেখে পালিয়ে যায় স্ত্রী ও তার প্রেমিক। হাসপাতাল সুত্রে জানা গিয়ে তার শরীরের ৯০শতাংশ পুরে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।


