বাংলাদেশের জনগণ ভারতের কাছে অনেক প্রত্যাশা করে: সাংসদ শহীদ ইসলাম পাপুল,

বিশেষ প্রতিবেদন,বারাসত,, 




উত্তর 24পরগনার জেলা পরিষদ ভবনের তিতুমীর অডিটোরিয়ামে  বাংলাদেশের "দৈনিক নোয়াখালী" প্রতিদিন পত্রিকার উদ্যোগে আয়োজিত বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও নোয়াখালী প্রতিদিন এর অষ্টম বার্ষিকী  উপলক্ষে আয়োজিত "মুজিববর্ষে মুজিবের দেশে দু বাংলা মাতবে মুজিব উৎসবে"বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের সম্মানিত সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল, 




মাননীয় সাংসদ তার বক্তব্যে বলেন স্বাধীন বাংলাদেশের জন্য ভারতের ভুমিকা বাংলাদেশের জনগণ যুগ যুগ ধরে মনে রাখবে, ভারতের কাছে যে সহযোগিতা বাংলাদেশের জনগণ পেয়েছে তার অনস্বীকার্য, 




কিন্তু বর্তমানে ভারতের কাছে আরো অনেক সহযোগিতা কামনা করে, ভিসা সরলীকরণ আরো প্রয়োজন বলে মনে করেন, 




তিনি আরো বলেন ভারতের  চিকিৎসা ব্যবস্থা উন্নত মানের, কিন্তু বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর বেশিরভাগ মানুষই চিকিৎসা র জন্য ভারতে আসেন,




যাতে আরো সহজভাবে এবং কম খরচে চিকিৎসা করতে পারে  সেদিকে আরো বেশি সহজ করার আহ্বান জানিয়েছেন, 




তিনি তার বক্তব্যে আরও বলেন দুই বাংলার এক ভাষা সাহিত্য, সংষ্কৃতি, আরও বেশি বিশ্বের কাছে তুলে ধরতে কাঁটাতারের বেড়া যেন প্রতিবন্ধকতা না হয়ে ওঠে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেন "সেখ মুজিব বাংলা ও বাঙালির সম্পদ"। 




বর্ণময় অনুষ্ঠানের উদ্বোধক দৈনিক"নোয়াখালী প্রতিদিন" এর সম্পাদক জনাব মোঃ রফিকুল আনোয়ার ,

মাননীয় সম্পাদক রফিকুল আনোয়ার সাহেব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালির প্রাণের স্পন্দন, 




অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উঃ 24পরগনা জেলা পরিষদের পূর্ণ কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা দেবজ্যোতি চন্দ্র, 

বিখ্যাত কবি ও সাহিত্যিক আরন্যক বসু, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপিকা মালবিকা চট্টোপাধ্যায়, কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক যুগশঙ্খ পত্রিকার মুখ্য সাংবাদিক রক্তিম দাস,




 নোয়াখালী সম্মিলনী কলকাতা র সভাপতি অজিত রঞ্জন চৌধুরী, অধ্যাপক ড মনোজ রায়চৌধুরী, আইনজীবী চিত্তরঞ্জন বসাক,বিমান বিহারী সেন, 

অনুষ্ঠানে র সভাপতিত্ব করেন নোয়াখালী প্রতিদিন এর পশ্চিম বঙ্গের ব্যুরো প্রধান আমিনুল ইসলাম, সঞ্চালন করেন নোয়াখালী প্রতিদিন এর কলকাতা প্রতিনিধি সাজাহান মন্ডল, 




উল্লেখ্য আগামী 13ই জুন 2020 বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে দৈনিক নোয়াখালী প্রতিদিন এর উদ্যোগে দুই বাংলার বিশিষ্ট জনদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও দৈনিক নোয়াখালী প্রতিদিন এর অষ্টম বার্ষিকী উৎসব। 




পুরো অনুষ্ঠানটি র সার্বিক সহযোগিতায় ছিলেন বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...