এ আই ইউ ইউ টি ইউ সি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মীদের তৃতীয় রাজ্য সম্মেলন ,

নিজস্ব প্রতিবেদক,




 #আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি # ফরমেট প্রথা বাতিল করে সরকার স্বীকৃত ন্যূনতম মজুরি 21 হাজার টাকা # বোনাস, পেনশন, পিএফ সহ সামাজিক সুরক্ষার দাবিতে-- 7 ই ফেব্রুয়ারি আশা কর্মীদের তৃতীয় সম্মেলন কলকাতার মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠিত হলো। 

এই সম্মেলনে মূল প্রস্তাবের উপর বক্তব্য রাখেন বিভিন্ন জেলার 13 জন আশা কর্মী। বিপ্লবী শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সির রাজ্য সম্পাদক কমরেড অশোক দাসবলেন, 




আশা কর্মীদের আন্দোলন তীব্র করার লক্ষ্যে সংগঠনকে আরো সুসংবদ্ধ করতে হবে। তিনি আরো বলেন দিনে ২৪ঘন্টা ডিউটি করেও সুপ্রিমকোর্ট নির্ধারিত 21 হাজার টাকা ন্যূনতম বেতন থেকে আশা কর্মীরা বঞ্চিত। 

সম্মেলন থেকে কৃষ্ণা প্রধানকে সভাপতি, ইসমত আরা খাতুন কে সম্পাদিকা করে একটি শক্তিশালী পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ইউনিয়নের রাজ্য কমিটি গঠিত হয় । 

সবশেষে সভাপতি কৃষ্ণা প্রধান বলেন আগামীদিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কোন সদউত্তর না পেলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষিত হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...