ছাব্বিশ তম অমর একুশের অনুষ্ঠানে,,, বিধায়ক অসিত বরণ মিত্র,




হাওড়া জেলার বাগনান থানার ঘোড়াঘাটা স্টেশন দক্ষিণ বাজার এলাকার একুশে ফেব্রুয়ারি কমিটির আয়োজনে দুই দিন ধরে, ছাব্বিশ তম বার্ষিক অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একুশ বাইশ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার দুই দিন পর পর সকল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বলে জানান একুশে ফেব্রুয়ারি কমিটির অশোক মণ্ডল। 

 আবৃত্তি, ক্যুইজ, নৃত্য, আঁকা বাঁকা, যোগাসন, যেমন খুশি সাজো, শঙ্খ বাদন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানান একুশে ফেব্রুয়ারি কমিটির সভাপতি মোহিত কর।




 দশ বিভাগে কয়েক শতাধিক প্রতিভাবান শিল্পী কলাকুশলী রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ও সফল স্হানাধিকারি প্রতিযোগিদের উৎসাহিত করতে আরো সাফল্য কামনা করে পুরষ্কিত করা হয় বলে জানান কমিটির সম্পাদক হারাধন মণ্ডল।

 ক্যুইজ এ এলাকার চার বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী রা অংশগ্রহণ করেন বলে জানান কমিটির সহ সভাপতি অসিত ভট্টাচার্য্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অমর একুশে স্মরণে পর্যায়ক্রমে আমতার বিধায়ক অসিত বরণ মিত্র ও ক্যুইজ মাষ্টার বিবরসান সেন, কবি দীলিপ অধিকারী সহ আরো অনেকে।

 সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠানে ছিল গানে গানে , সঙ্গীত শিল্পী অসীম কুমার সেনের পরিচালনায় বিভিন্ন ধরনের শিল্পী সম্বনয়ে। 




শ্রদ্ধা ঞ্জলী নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ও সমরেশ বসু র রচনায় নাটক আদাব মঞ্চস্থ হয় বলে জানান একুশে ফেব্রুয়ারি কমিটির সহ সম্পাদক কেশব করণ। 

 বাংলা ভাষার আন্দোলন, সুস্থ সংস্কৃতি ও সুস্থ সমাজ গঠনের আন্দোলন সংগ্রাম লড়াই সম্পর্কে বিস্তারিত তথ্য সহ আলোচনা করা হলো বলে জানা গেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...