শ্বশুরবাড়িতে গিয়ে ‌নৃশংসভাবে খুন জামাই।

মালদা-




শ্বশুরবাড়িতে গিয়ে ‌নৃশংসভাবে খুন জামাই। চোখ খুবলে ধারাল অস্ত্রের কোপ মেরে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ।

 শ্বশুরাড়ির বিরুদ্ধে অভিযোগ মৃতের পরিবারের লোকেদের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আনন্দ প্রামানিক(‌৪২)‌। 

মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় বাড়ি তাঁর। তিনি ফরাক্কায় আলমারি কারখানায় কাজ করতেন।

 ফরাক্কার তিলডাঙ্গা কেশবপুরে তাঁর শ্বশুরবাড়ি। 

পরিবারের লোকেদের মুখে শোনা যায়, শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। 




শনিবার বিকেলের দিকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

 তাঁর দু’‌চোখ খুবলে তোলা হয়েছে। গোটা শরীরে আঘাতের দাগ। রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যালে।

 মৃকতার বউদি গীতা প্রামানিক এদিন খবর পেয়ে ছুটে যান মালদা মেডিক্যালে। তিনি বলেন,‘‌নৃশংসভাবে খুন করা হয়েছে আমারে দেওয়রকে।

 শ্বশুরবাড়ির লোকেরাই খুন করেছে। ওদের কথার মধ্যে অসঙ্গতি রয়েছে।

 কখনও বলছে রেলে কাটা পড়ে মৃত্যু, কখনও বলছে ফাঁসী দিয়ে মৃত্যু, কখন বলছে খুন করেছে।

 কিন্তু আমি নিশ্চিত শ্বশুরবাড়ির লোকেরাই খুন করেছে। ওদের সঙ্গে তেমন বনিবনা ছিল না দেওয়রের।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...