ননীগোপাল মন্ডলের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে রক্তদান শিবির।

মালদা-‌




ইংরেজবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার প্রয়াত ননীগোপাল মন্ডলের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে শহরের কুতুবপুরের নিজস্ব বাসভবনে রায় পরিবারের উদ্যোগে রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। 




পাশাপাশি বস্ত্র বিতরণ, নরনারায়ন সেবাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিজেপি-‌র জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, কাউন্সিলর রাজশ্রী দে, প্রসেনজিৎ দাস, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ সম্পাদক নিরঞ্জন প্রামানিক, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ মন্ডল, 




ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা শাখার আহ্বায়ক অনিল কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রয়াত কমিশনারের পুত্র দিলীপ রায় ও দীপক রায়। 

এদিনের রক্তদান শিবিরে ৪ জন মহিলাসহ ২৭ জন রক্ত দান করেন এবং ১০০ জন দুঃস্থকে বস্ত্র বিতরণ করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...