মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি,

মালদা জেলার মানিকচক বিধানসভার অন্তর্গত এনায়েতপুর ই.এ হাই স্কুল এবং কালিন্দ্রী উচ্চ বিদ্যালয়ে আজ মাধ্যমিক পরীক্ষার সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিস্থিতি দেখতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গৌর চন্দ্র মণ্ডল মহাশয়। 




 উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের মাননীয় বি.ডি.ও সাহেব এবং আরো অনেকে। বিদ্যালয়ে গিয়ে গৌরবাবু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে কথা বলেন এবং ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে তাদের কোন প্রকার অসুবিধা হচ্ছে কি না তা জিজ্ঞেস করেন। 

তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং শিক্ষকদের বলেন ছাত্র-ছাত্রীদের কোন প্রকার অসুবিধা হলে তা নিরসনের জন্য যথাযথ ব্যবস্থা নিতে। 



তিনি আরো জানান আজ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন, মালদা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে এবছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...