দীর্ঘ জল্পনার অবসান, স্থান পরিবর্তনে হতে চলেছে বসন্ত উৎসব

অরিত্র ঘোষ, শান্তিনিকেতন,




    দীর্ঘ জল্পনার পর অবশেষে কাটলো জট, হতে চলেছে শান্তিনিকেতনে বসন্তু উৎসব। 

তবে পরিবর্তন ঘটলো জায়গার, আশ্রম মাঠের পরিবর্তে এবছর বসন্ত উৎসব হতে চলেছে পৌষমেলা মাঠে। পৌষমেলা র ন্যায় এবারের বসন্ত উৎসব কে ঘিরেও ঘনিয়েছিলো কালো মেঘ, অবশেষে সেই মেঘ কাটলো। 




বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তরফে জেলা শাসক মৌমিতা গোদারা বসু, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, মহকুমা আরক্ষা আধিকারিক অভিষেক রায়, মহকুমা শাসক অভ্র অধিকারী প্রমুখ।

 বিশ্বভারতীর পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায়, রাষ্ট্রপতি কতৃক মনোনীত কর্মসমিতির সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায়। 

এছাড়াও ছিলেন বিভিন্ন বিভাগের আধিকারিকরা। বৈঠকে ঠিক হয় দোলের দিনই বসন্ত উৎসব হবে তবে আশ্রম মাঠের পরিবর্তে প্রশাসনের পরামর্শ অনুযায়ী এই বসন্ত উৎসব হবে পৌষমেলা র মাঠে হবে বলে জানান উপাচার্য।

 ২০১৪ সালে পৌষমেলা মাঠে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব কিন্তু নিরাপত্তার ও আইনশৃঙ্খলার অবনতি র জন্য পুনরায় সেই উৎসব কে আবার আশ্রম মাঠে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

 দীর্ঘ কয়েক বছর পর আবার পৌষমেলা মাঠে অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। 

বৈঠকে এই সিদ্ধান্ত হয় যে সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়ভার বিশ্বভারতী কতৃপক্ষের কাছে থাকলে ও বসন্ত উৎসবের প্রশাসনিক ও নিরাপত্তার দায়িত্ব থাকবে জেলা প্রশাসনের।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...